Website Banner
প্রধান শিক্ষকের বাণী
Post Image

1995 সালে বিদ্যলয়ের শিক্ষক/কর্মচারীরা পায় তাদের বহুল কাঙ্কিত বেতন ভাতাদীর সরকারী অংশ। 1997 সালে 9ম শ্রেনীর পাঠদান অনুমতি ও 1998 সালে 10ম শ্রেণীর পাঠদানের অনুমতির মাধ্যমে স্বপ্নের নওডাঙ্গা রেডিয়েন্ট নিম্ন মাধ্যমিক বিদ্যালয় বিজ্ঞান ও মানবিক বিভাগসহ নওডাঙ্গা রেডিয়েন্ট দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ে রুপান্তরিত হয়। 2000 সালে মাধ্যমিক স্থরেরে এমপিও ভূক্তির মাধ্যমে বিদ্যালয়টি পরিপূর্ণতা পায়। 1999 সালের এসএসসি পরীক্ষায় 20 জন পরীক্ষার্থী নিয়ে শুরু হয় সর্ব প্রথম অত্র বিদ্যালয়ের পাবলিক পরীক্ষায় অংশ গ্রহনের পদযাত্রা। এরই ধারাবাহিকতায় অদ্যবদি বিদ্যালয়টি এসএসসি পরীক্ষায় কাঙ্কিত ফলাফল অর্জন করে আসছে। 2007 সালের এসএসসি পরীক্ষায় 11নং বৈরচুনা ইউনিয়নের মধ্যে সর্ব প্রথম অত্র বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী দুলাল হোসেন জিপিএ-5 অর্জনের মাধ্যমে অত্র বিদ্যালয়ের নাম উজ্জল করে। বর্তমানে বিদ্যালয়টিতে 350 জনের অধিক শিক্ষার্থী ও 1৮ জন শিক্ষক-কর্মচারী রয়েছে। মহান আল্লাহ তায়ালার রহমতে ও সকলের আন্তরিক সহযোগিতায় নিকট ভবিষ্যতে পূর্ণতা লাভ করবে বলে আমরা দৃঢ়ভাবে আশাবাদী। এছাড়াও সদাশয় সরকার ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলীবৃন্দের আন্তরিক সদিচ্ছার ছোয়া পেলে বহুতল বিশিষ্ট একাডেমিক ভবন ও ছাত্র/ছাত্রী হোস্টেল নির্মাণ সম্ভব হবে ইনশাল্লাহ। নানা চড়াই উৎড়াইয়ের মধ্য দিয়ে বিদ্যালয়টি 32 বছর পেরিয়ে এসেছে। নওডাঙ্গা রেডিয়েন্ট দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়কে রত্নগর্ভা কিংবা স্বর্ণ প্রসবিনী বলা যায় কিনা জানিনা। তবে যা দিয়েছে তাও অকিঞ্চিৎকর নয়। নওডাঙ্গা রেডিয়েন্ট জন্ম দিয়েছে কলেজ/বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ইঞ্জিনিয়ার, ডাক্তার এবং বিদেশে গবেষণারত উজ্জ্বল নক্ষত্র, সরকারি উচ্চপদে আসীন অনেক সফল কর্মকর্তা। সকলের নিকট বিদ্যালয়টির উজ্জল ভবিষ্যৎ কামনা করছি।

সংক্ষিপ্ত পরিসংখ্যান
বিবরণ সংখ্যা
শিক্ষক-শিক্ষিকা - ১২জন
এমপিওভুক্ত শিক্ষক-শিক্ষিকা - ১২জন
নন এমপিওভুক্ত শিক্ষক-শিক্ষিকা - ০জন
৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারী - ৬জন
এমপিওভুক্ত কর্মচারী - ৬জন
ছাত্র-ছাত্রী - ২৯৩জন
নোটিশ বোর্ড
    No notices found.
    No notices found.